চাঁদপুরে করোনা উপসর্গে ৬ জন মৃত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনা উপসর্গে গত ১২ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এর মধ্যে হাজীগঞ্জে মারা গেছেন ৫ জন ও মতলব দক্ষিণে ১ জন। হাজীগঞ্জে মৃতরা হলেন- বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের আব্দুর রব অরুন, বড়কুল ইউনিয়নের ৩ জন, তারা হলেন- হাজীগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিব কুমার রায়, বেলচোঁ বাজারের সুপারী ব্যবসায়ী রাধা কৃষ্ণ দাস, একই ইউনিয়নের সেন্দ্রা গ্রামের পল্লী চিকিৎসক আহসান উল্যাহর স্ত্রী হোসনে আরা বেগম এবং ধড্ডা গ্রামের আব্দুর রবের স্ত্রী রোকেয়া বেগম (৬৫)।
মতলব দক্ষিণ পৌরসভার ২নং ওয়ার্ড দগরপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম পাটওয়ারী (৬৫) করোনা উপসর্গে মারা যান। তার বাবার নাম মৃত আ. জাব্বার পাটওয়ারী। তিনি দু’দিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন। নিহতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন ও দাহ করা হয়েছে।
এদিকে জেলায় নতুন করে সাংবাদিকসহ আরো ১৭ জনের করানো শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুরে মোট আক্রান্ত ২৭৫ জন এবং করোনায় মারা গেছেন ২১ জন।

০৬ জুন, ২০২০।