চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমেই গত সভার কার্যবিবরণী পাঠ এবং বর্তমান পরিষদের কার্যক্রম অবহিত করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। এরপর শুরু হয় এজেন্ডাভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা।
এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রেসক্লাবের সভাপতি গুরুতর অসুস্থ ইকরাম চৌধুরীর চিকিৎসার্থে করণীয় নির্ধারণে বিভিন্ন আলোচনা হয়। পরবর্তীতে সভায় উপস্থিত কার্যকরী পরিষদের সদস্যদের সিদ্ধান্তে ইকরাম চৌধুরী সুচিকিৎসায় অর্থ তহবিল গঠনে একটি কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, মোশারফ হোসেন লিটন, দপ্তর সম্পাদক ইব্রাহিম রনিসহ উপস্থিত সদস্যরা।
সবশেষে অসুস্থ প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

০৬ জুন, ২০২০।