স্টাফ রিপোর্টার
করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩৩ বছর। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। মৃতদেহ এখনো হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।
মারা যাওয়া যুবকের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিনা গ্রামে। সেখান থেকে রাত সাড়ে ৩টায় তাকে সদর হাসপাতালে আনা হয়।
স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন সে করোনা উপসর্গ আক্রান্ত ছিলেন। রাতে তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসেন তারা।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
