সজীব খান
চাঁদপুরে করোনা ভ্যাকসিন নিবন্ধনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ
প্রাঙ্গণে করোনা নিবন্ধনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. সাজেদা পলিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রিদওয়ান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতী, প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে নিবন্ধন করেছেন সদর উপজেলা তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, বালিয়া কম্পিউটার সেন্টারের তানভির হোসেন। প্রথম দিন রাজনীতিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার লোকদের নিবন্ধন করা হয়। করোনার নিবন্ধন করতে পেরে সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
