সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি)
সকাল ৯টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ ম্যারাথনার উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুরী বলেন, সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথনার উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলায় এ ম্যারাথনায় সেনাবাহিনী অংশগ্রহণে করলেও হাইমচরে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ম্যরাথনে অংশগ্রহণ করেছেন। উদ্বোধন শেষে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ হতে ৫ কিলোমিটারের দৌঁড় শুরু হয়। ম্যারাথনের দৌঁড়টি কালাচকিদার মোড় হয়ে জনতাবাজার, হাইমচর সরকারি কলেজ ও আলগী বাজার হয়ে পুনরায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
