চাঁদপুরে কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত চলমান লকডউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জনগণকে স্বাস্থ্য সচেতনার পাশাপাশি লকডাউনকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করেছে তারা।
বুধবার (৭ জুলাই) চাঁদপুর সদর, মতলব ও ফরিদগঞ্জ উপজেলায় কর্মহীন ও প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সেনাসদস্যরা। খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, ৩ বীর’র অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম এবং টহল কমান্ডার ক্যাপ্টেন মো. সায়েম আকতার।
গত ১ জুলাই থেকে শুরু হওয়া চলাচমান লকডাউনের প্রথম দিন থেকে সেনাবহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের টিম চাঁদপুরে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছে।

০৮ জুলাই, ২০২১।