চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা। গতকাল বুধবার জেলা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম বাছেত, সাধারণ সম্পাদক জায়েদুর রহমান জহির, স্থায়ী কমিটির সদস্য শেখ মো. হারুনুর রশিদ, সাবেক সভাপতি গোলাম হোসেন টিটো, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি একেএম ফজলুল হক সেলিম, সদস্য সোহরাব হোসেন, হাইমচর উপজেলা সদস্য হাফেজুর রহমান, হাবিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা সহ-সভাপতি আবুল ফারাহ মজুমদার, সদস্য মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ওয়াইডব্লিউসিএ’র প্রধান শিক্ষক কবিতা সাহা, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা বেগম, নবারুণ শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ ইতু চক্রবর্তী, হক্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, শাহাদাত মাস্টার মডেল স্কুলের অধ্যক্ষ ফরিদগঞ্জ উপজেলা সদস্য ইসমাঈল হোসেন রুবেল প্রমুখ।
শতাধিক স্কুলের প্রধান ও দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি জানিয়ে বলেন, অবহেলিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রতি মানবিক সাহায্য হিসেবে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করুন। মানবেতর জীবনযাপনে ক্লান্ত শিক্ষক সমাজের প্রতি সহযোগিতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার ৩০% অবদান রাখা এ গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হবে।
বক্তারা চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, শাহরাস্তি ও হাইমচর উপজেলা ইউএনও কে ধন্যবাদ জানান। আগামিদিনে সরকারের পক্ষ থেকে কিন্ডারগার্টেন স্কুলগুলোর পাশে দাঁড়াতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি আহ্বান জানান। শিক্ষকদের বক্তব্যে আবেগতাড়িত হয়ে অনেক শিক্ষক কান্নায় ভেংগে পড়তে দেখা যায়।
চাঁদপুরে জেলা সভাপতি ওমর ফারুক বলেন সরকার, প্রশাসন ও জননেতারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে কিন্ডারগার্টেন স্কুলগুলো ও অবহেলিত শিক্ষক সমাজ বেঁচে যাবে।

০৯ জুলাই, ২০২০।