নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির (বিআরডিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সদ্যসাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। গতকাল বুধবার বিআরডিবির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী সময়ের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে গত ২৮ জুন বিআরডিবির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় নতুন চেয়ারম্যান তার স্থলাভিসিক্ত হলেন।
জানা গেছে, চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদটি শুন্য হওয়ায় ২০০১ এর সমবায় আইন ও ২০০৪ এর সমবায় বিধি এর ২০(১) ধারা মোতাবেক নির্বাচিত কমিটির পরবর্তী ২০ মাসের জন্য তাকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ মার্চ বিআডিবির নির্বাচনে মোতাহার চেয়ারম্যান ও আব্দুস সালাম আজাদ জুয়েল ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
০৯ জুলাই, ২০২০।
