পরিবেশ বিপর্যয় ঠেকাতে গাছ রোপণ করা জরুরি
……..আবুল কালাম আজাদ
স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে কেন্দ্রিয় তাঁতী দলের কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রিয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
রোববার (১৩ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে হাজি ছেলামত খান ও আব্দুল মোতালেব খান ফোরকানীয়া হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গণে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রিয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন।
উদ্বোধনী বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, নিম গাছ ঔষুধী ও ফলজ গাছ রোপণ কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই ধারাবাহিকতায় আমরা দেশব্যাপী কর্মসূচি হিসেবে হাজার হাজার গাছ রোপণ করবো। দেশের পরিবেশ বিপর্যয় ঠেকাতে গাছ রোপণ করা খুবই জরুরি। তাই সবার কাছে আকুল আবেদন নিজ-নিজ আঙ্গিনায় ফলজ, বনজ ঔষধী অন্তঃত ৫টি করে গাছ রোপণ করুন। গাছ আমাদের বাঁচিয়ে রাখে। বর্তমানে জলবায়ু পরিবর্তনে পৃথিবী বিপর্যস্ত। তাই আসুন বেশি বেশি গাছ লাগাই, পৃথিবীর পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত অতিথি সাবেক ছাত্রনেতা মো. আবুল হাশেম রুশদী, সদর উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম জমাদার, কেন্দ্রিয় তাঁতীদল সদস্য আনোয়ার হোসেন ছৈয়াল, মো. মনির হোসেন প্রধানীয়া, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিন্টু খান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান খান, সদস্য মো. সাহাজুদ্দীন ভূঁইয়া, খালেক মিয়া কাজী, ছিদ্দিকুর রহমান, মামুন জমাদার, কালাম শেখসহ খান বাড়ির গণ্যমান্য ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সবশেষে দোয়া অনুষ্ঠিত হয়।
১৪ জুন, ২০২১।
