বদরখোলা সপ্রাবিতে উপজেলা পরিষদের বেঞ্চ বিতরণ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে বেঞ্চ বিতরণ করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদের নিচতলায় বেঞ্চ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, উপ-সহকারী প্রকৌশলী ইশরাত ফেরদৌস, উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন, ঠিকাদার কাউছার হোসেন, বরদখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আল মামুন।
উল্লেখ্য, বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৪টি হাই বেঞ্চ ও ১৪টি লো বেঞ্চ বিতরণ করা হয়।

১৪ জুন, ২০২১।