শাহ্ আলম খান
প্রতিবছর কোরবানির ঈদকে উপলক্ষে করে চাঁদপুর জেলায় ৮ উপজেলায় গরু মোটা তাজাকরণ ও ছাগলের খামারিয়া ছাগল হৃষ্টপুষ্ট করে আসছেন। এ বছর জুন মাস পর্যন্ত ৭১ হাজার ৯শ’ ৪৩টি পশু কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত করেছেন চাঁদপুরের খামারীরা।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় গরু মোটা-তাজাকরণ খামারীদের মধ্যে ২ থেকে ৫টি পশু রয়েছে এমন খামারী ৬৪৭৬ জন।
৬ থেকে ৯টি পশু রয়েছে এমন খামারী ৯৩৭ জন। ১০ থেকে ২০টি পর্যন্ত পশু রয়েছে এমন খামারী ২৫ জন। ৫১ থেকে আরও বেশি এমন খামারীর সংখ্যা ৮ জন।
কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত এমন পশু উপজেলাওয়ারী সংখ্যা হচ্ছে – চাঁদপুর সদরে ১২ হাজার ৮শ’টি, মতলব দক্ষিণে ৩ হাজার ৭শ’টি, মতলব উত্তরে ১০ হাজার ২শ’ ৪৭টি, শাহরাস্তি উপজেলায় ৮ হাজার ৪শ’ ৪৮টি, কচুয়া উপজেলায় ১০ হাজার ৫০টি, ফরিদগঞ্জ উপজেলায় ১২ হাজার ২টি এবং হাইমচর উপজেলায় ৪ হাজার ৬শ’ ৫০টি।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন জানান, জুন মাসে আমাদের কাছে কোরবানির জন্য প্রস্তুত যে পরিমাণ হিসাব এসেছে তা কোরবানির পূর্ব মুহূর্তে আরো বাড়বে। জেলায় কোরবানির চাহিদা মেটাতে আমদানিকৃত পশুর পাশাপাশি স্থানীয় খামারীদের পশু হাটে বিক্রি হবে।
১৩ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭১ হাজার পশু
