ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই খোঁজ-খবর রাখছেন
………জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
সজীব খান
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ছাড়া) শীর্ষক কর্মসূচির আওত্তায়ায় চাঁদপুর সদর উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটিরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি বলেন, প্রতিনিয়তই আপনাদের খোঁজ-খবর রাখছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে অনুদান আসে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই খোঁজ-খবর রাখেন এবং বিভাগীয় কমিশনারও খোঁজ-খবর রাখছেন। আমাদের সমতলের এ নৃ-গোষ্ঠী যারা রয়েছেন তারা যেন বিলীন না হয়ে যায়, তাদের সংস্কৃতি, ভাষা নিয়ে তারা যেন আমাদের মাঝে টিকে থাকতে পারে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আমাদের ঐতিহ্য, আমদের গর্ব।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছেভ আমাদের ভাষার জন্য, ৫২, ৫৪, ৬৬, ৬৯, ৭০ এর নির্বাচন ‘৭১ যুদ্ধ হয়েছে। আমরা চাই তাদের ভাষাটা বিকশিত হোক, জন্মসূত্রে তারা যে ভাষাটা পেয়েছে, তাদের সে ভাষা, তাদের শিক্ষা পর্যাপ্ত পাক। আজ যে শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে, তার কারণ, এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে। তারা যেন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে। এজন্য সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা বৃত্তি দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবে না। সব গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। প্রথম পর্যায়ে চাঁদপুরে ১শ’ ১৫টি। দ্বিতীয় পর্যায়ে ১শ’ ২৫টি পরিবারকে ঘর দেয়া হবে। এর মধ্যে ৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে দেয়া হবে। ১৭ মার্চের মধ্যে কার্যক্রমটি শেষ করা হবে।
বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. তানভির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রিদওয়ান, বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান উপদেষ্টা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, বালিয়া ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা।
অনুষ্ঠানে ১শ’ ৪১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা ভাষা উপস্থাপনা করেন পলাশ ত্রিপুরা, ত্রিপুরা ভাষায় গানের নৃত্য পরিবেশন করেন স্থেহা ত্রিপুরা ও চন্দ্রিমা দিবি হেয়ার দল।
১০ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
