চাঁদপুরের নতুন পুলিশ সুপার মিলন মাহমুদ

 

এস এম সোহেল
চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) আসছেন। মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর চাঁদপুর পুলিশ সুপার হিসেবে মো. মাহবুবুর রহমানকে নিযুক্ত করা হয়। মাহবুবুর রহমান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। গত ১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদায় ৬ জন পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুর জেলা পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে। একই আদেশে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ গাজীপুর জেলা পুলিশ সুপার, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল মাদারীপুর জেলা পুলিশ সুপার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলা পুলিশ পদে বদলী করা হয়।
এদিকে, চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদের স্ত্রী ডা. আফসানা শর্মী। এসপি মিলন মাহমুদ সিরাজগঞ্জের বাসিন্দা। তারা দুই সন্তানের জনক-জননী।
১০ মার্চ, ২০২১।