স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের প্রভাবের ফলে এবার বাইরে পহেলা বৈশাখ উদযাপন হয়নি। তবে তাতে কি, ঘরে বসেই গৃহবন্দী মানুষগুলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে। বাড়ি বাড়ি আয়োজন হয়েছে বৈশাখী খাবার। এছাড়া বৈশাখী শাড়ি ও পাঞ্জাবি পড়ে অনেকেই বাড়ির বারান্দা এবং ছাদে সময় কাটাতে দেখা গেছে।
বাঙালি হয়তো কোন বছরই এমনভাবে বৈশাখ উদযাপন করেনি। নববর্ষকে বরণ করে নিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিও কলের মাধ্যমে এক অপরের সাথে কুশল বিনিময় করছেন। শুধু তাই নয়, বৈশাখী সাজে ঘরে থাকুন, সুস্থ থাকুন- এমন ছবি তুলে পোস্ট করছেন।
প্রতিবছর বাংলা নববর্ষকে ঘিরে বাঙালিদের নানা পরিকল্পনা থাকলেও এবার করোনাভাইরাসের প্রভাবের ফলে সবকিছু ভেস্তে গেছে। মানুষ এখন আল্লাহর কাছে প্রার্থনা করছে খুব দ্রুত যেনো এই মহামারি থেকে সারাবিশে^র মানুষ মুক্তি পায়।
প্রতিবছর চাঁদপুর শহরে পহেলা বৈশাখের উৎসব খুব চমৎকার করে আয়োজন করো জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও চাঁদপুর প্রেসক্লাব। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো চাঁদপুরেও সব আয়োজন বন্ধ রাখা হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ঘরে বসে পহেলা বৈশাখ উদযাপন
