তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে
স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব বিএনপি দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা ছাত্রদলের সবেক সভাপতি মানিকুর রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, সাবেক আহ্বায় ফয়সাল আহমেদ বাহার।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আজকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারেক রহমানকে জনগণ ও দেশের কাছ থেকে দূরে রেখছে। এ অবৈধ সরকার তারেক রহমানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ভয় পায়। তারা এদেশে এক নায়কতন্ত্র স্বৈরশাসন কায়েম করতে জিয়া পরিবারকে ধ্বংস করতে চায়।
বক্তারা আরো বলেন, আজকে পুলিশ আমাদের জন্মদিন পালন করতে দিচ্ছে না। পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। আজ এই দিনে তারেক রহমানের আদর্শে উজ্জ্বীবিত হয়ে ছাত্রদলের শপথ নিতে হবে। এদেশের মুক্তিকামী মানুষকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ছাত্রদল নেতা কুদ্দুস মিয়া। সবশেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
২২ নভেম্বর, ২০২০।
