স্টাফ রিপোর্টার
বালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাচ্চু বেপারীর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ইচলী ঘাট জামে মসজিদ প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা মাও. জোবায়ের। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শ্রম ও জনশক্তি সম্পাদক লায়ন মো. স্বপন, সদস্য আব্দুল গনি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হান্নান মিয়াজি, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, সদর থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজি, ইউপি যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মঞ্জিল খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদির গাজী, ইউপি সদস্য জাহিদ হাসান খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমু গাজী, ১নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আহসান বেপারী, ইউপি ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফ, মরহুমের পরিবারের পক্ষে বড় জামাতা মো. বিপ্লব সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম বাচ্চু বেপারী ছিলেন একজন সৎ ব্যক্তি। তিনি নিরলসভাবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। তিনি দীর্ঘদিন বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে ওয়ার্ড আওয়ামী লীগে যে অপূরণ ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি যুগ-যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। মানুষ মরে যায়, রয়ে যায় তার স্মৃতি। দল হারিয়েছে দক্ষ সংগঠক, আমরা হারিয়েছি পরিবারের কাণ্ডারীকে।
২২ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বালিয়ায় আ.লীগ নেতা বাচ্চু বেপারীর মৃত্যুতে শোকসভা ও দোয়া
