চাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার ন্যাক্কারজনক সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে চাঁদপুর জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় শহরের ছায়াবাণী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে চাঁদপুর মডেল থানা পুলিশ তাতে বাঁধা প্রদান করে। পুলিশের বাঁধা উপেক্ষা করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল পাটওয়ারীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সহ-সভাপতি আবু হানিফ কাকন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মো. হাবিব, সদস্য সচিব জুনায়েদ উল্যাহ খান, বর্তমান কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব আল আমিন মুন্সিসহ জেলা, পৌর, সদর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।