ফরিদগঞ্জ ব্যুরো
‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ম্যারাথন’ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে ফরিদগঞ্জে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারথনটি শুরু হয়ে চাঁদপুর-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া বাজার গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশনের সার্জেন্ট সালাউদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল ম্যারাথনটি সম্পন্ন করতে সহযোগিতা করেন।
ম্যারাথনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির নেতত্বে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী. ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটন, সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মো. মনির উজ্জামানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইন-শৃংখলা বাহিনীর সদস্য, বেসরকারি কর্মকর্তারা।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
