স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের অংশগ্রহণে ডিজিটাল সেন্টার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটুআই প্রকল্পের যুগ্ম-সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
তিনি তার বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, তা জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। পৃথিবীর কোন দেশেই এত নির্মমভাবে শিশুদের হত্যা করা হয় নাই। যেভাবে শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই হয়েছে, দেশে মোবাইল ফোনে ইন্টারনেট চালু হয়েছে। সব স্থান থেকে আজ ডিজিটাল দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের ১৮ কোটি মোবাইলের সিম রয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চলে দ্রুত সেবা পৌছে দেওয়ার জন্য ডিজিটাল সেন্টারের মাধ্যমে, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে বিদ্যুৎ সর্বস্তরে পৌঁচেছে। বিদ্যুাতের কল্যাণে দেশে ইন্টারনেটসহ ডিজিটাল সেবা অতি সহজ হয়েছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করার জন্য সব সময় কাজ করছে। গ্রাম হবে শহর তা এখন বাস্তবে রুপান্তর হয়েছে। গত একযুগে ডিজিটাল সেন্টারে অনেক এগিয়েছে। জাতিসংঘের হিসেবে এক নম্বরে রয়েছে ডিজিটাল সেন্টার। প্রতিটি পরিষদে ডিজিটাল সেন্টারে। সমস্ত সার্ভিসগুলো এক স্থান থেকে দিতে পারে, সেজন্য ডিজিটাল সেন্টারের বিকল্প নেই, নারী উদ্যােক্তা সৃষ্টিতে ও ভূমিকা রাখছে। দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল সেন্টার বিশেষ অবদান রাখছে।
তিনি আরো বলেন, সিস্টেমের মধ্য জনগনের সেবা দিতে হবে। জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধি- এজন্য তাদের অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ন্যায়বিচারের জন্য জনপ্রতিনিধিদের সততা ও ন্যায়ের মধ্য থাকতে হবে।
সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযুদ্ধা আবুল খায়েল পাটওয়ারী, মতলব উত্তর পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটোয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, নীলকমল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. খলিল মাতাব্বরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
২০ অক্টোবর, ২০২২।
