স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জলমহাল নীতিমালা-২০০৭ এর উপর মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের যুগ্ম-সচিব মো. শাহ আলম, বাংলাদেশ কর্ম কমিশনের যুগ্ম-সচিব ড. আব্দুল আলীম খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম-সচিব মো. শফিকুল ইসলাম, এইচবিবি প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব বিপুল চন্দ্র বিশ্বাস, এনটিআরসিএ’র যুগ্ম-সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মীর আব্দুর রাজাক, উপজেলা কৃষি অফিসার তপন রায়, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, সমবায় অফিসার মাহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ফাহিম সিহাব ইভান, মৎস্যজীবী লীগ নেতা তসলিম হোসেন, সুলতান মিয়াজী, মমিন হোসেন, ইমাম হাসান, মো. কাদির হোসেন, মনির হোসেন, মো. ফয়সাল গাজী, ইয়াছিন, আসাদ, বিকাশ দাস, বিল্লাল হোসেন, মাহফুজ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দেশের প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলমহাল নীতিমালা করা হয়েছে। সমিতিভিত্তিক ইজারা দেওয়ার ব্যাপারটি উল্লেখ আছে নীতিমালায়। সে নীতিমালা অনুযায়ী জলাশয়গুলো ইজারা দেওয়ার ব্যাপারে জেলে বা অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে।
২২ নভেম্বর, ২০২৩।
