স্টাফ রিপোর্টার
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ এলাকায় ডেঙ্গু সচেতন প্রচারণা লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়। গত ১৭ নভেম্বর সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান।
ক্লাব প্রেসিডেন্ট রোটা. প্রদোৎ কুমার সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু, এসিস্ট্যান্ট গভর্নর রোটা. পিপি অ্যাড. আরশাদুর রহমান রিটু, রোটা. পিপি মাসুদুর রহমান খান, রোটা. পিপি রকি উদ্দিন রিপন, ক্লাব ফাস্ট লেডী রোটা. অর্পণা রায়, রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটা, জসিম উদ্দিন, রোটা. রফিক আহমেদ, রোটার্যাক্টর অরিন্দিতা সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারিয়ানদের ভূমিকা অনন্য দৃষ্টান্ত।
২২ নভেম্বর, ২০২৩।
