স্টাফ রিপোর্টার
সারাদেশে গুলি ও নির্বিচারে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর ইউনিটের নেতৃবৃন্দ। গত সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক জেলা সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ।
সংগঠনের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সভাপতিত্বে এবং সদস্য অ্যাড. শাহেদুল হক মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, অ্যাড. আবুল কালাম সরকার, অ্যাড. জাহাঙ্গীর খান, অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. তৌহিদুল ইসলাম তরুন, অ্যাড. মাসুম ভূঁইয়া, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. সাদ্দাম প্রমুখ।
০১ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ
Post navigation
