
স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
কবি ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়ার পরিচলনায় বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভৌমিক, আনন্দধ্বনি সংগীত বিদ্যালয়ের সভাপতি রফিক আহমেদ মিন্টু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহম্মদ প্রমুখ। নজরুলের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সায়েদ উজ্জামান।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার শেষে স্থানীয় শিল্পীরা নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি করেন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Post navigation
