নূরে আলম খান
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. শফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. অ্যাড. শামছুল হক মন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. ফেরদৌস মাহমুদ শাহিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ আন্দোলন সংগ্রামে নিহত সবার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
৮ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা
