চাঁদপুরে জেলা প্রশাসনের কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

সাইফুল ইসলাম
জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে বুধবার (২১ এপ্রিল) তৃতীয় দফায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ অসহায় পরিবারের সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে আজকে তৃতীয়বারের মতো আমরা বিভিন্ন পেশাজীবী মধ্যে ৫শ’ জনকে ত্রাণ দিয়েছি। এই কার্যক্রম প্রতিদিনই কর্মহীন মানুষদের মাঝে অব্যাহত রাখার চেষ্টা করবো।
তৃতীয়বারের মতো ত্রাণ পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার ৫শ’ পরিবারের মধ্যে ছিল জেলা প্রশাসনের হটলাইনে সাহায্যপ্রার্থী ৪৫জন, সেলুন কর্মী ১শ’জন, বাস শ্রমিক ১৪৯জন, সিএনজি চালক ৫০জন, অটো চালক ৩৫ জন, মাটি কাটা শ্রমিক ২০জন, দুঃস্থ স্কাউট ২০জন, হোটেল শ্রমিক ২০জন, পত্রিকার হকার ৪০ জন, অন্যান্য পেশার ২১ জন উপকারভোগী।
জেলা প্রশাসক জানান, অসহায় কর্মহীনদের জন্য এই খাদ্য সাহায্য চলমান থাকবে।

২২ এপ্রিল, ২০২১।