স্টাফ রিপোর্টার
পেঁয়াজসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল সোমবার বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড কামাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল¬্যাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ পেঁয়াজের মূল্য ৩শ’ টাকা। সাধারণ মানুষ আজ পেঁয়াজের আগুনে জ্বলছে। পেঁয়াজ নিয়ে শেখ হাসিনার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। তিনি নাকি পেঁয়াজ খান না। যদি পেঁয়াজ নিয়ে মাথা ব্যাথা হয় তাহলে সে মাথা কেটে ফেললেই তো হয়। দেশনেত্রী খালেদা জিয়া আজ বিনা চিকিৎসায় কারাগারে রয়েছেন। তার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই। তাই সব নেতৃবৃন্দকে ঘরে বসে থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে রাজপথে দেশনেত্রীর মুক্তির জন্য প্রস্তুত থাকতে হবে।
তারা আরো বলেন, এই যে পুলিশ আপনার কাজ কি? তারা এসে বলে শ্লোগান দেওয়া যাবে না। ক্যাসিনো সম্রাটের সহযোগী চাঁদপুরের বালু সম্রাট কোথায়? প্রলিশ তাকে ধরছে না। কোথায় বিএনপি নেতা আছে তাদের খুঁজে-খুঁজে ধরছে। আমাদের সংগ্রাম চলবেই। আমরা এ দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
