স্টাফ রিপোর্টার
ভুয়া হয়রানীমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাতক্ষীরা ও পাবনা জেলা বিএনপির এমপিসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ফরমায়েশী রায়ে সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেদক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কর্মসূচীতে যোগ দেয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন নবগঠিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেদক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, খোকন মিজি, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদ প্রমুখ।
১২ ফেব্রুয়ারি, ২০২১।
