ফরিদগঞ্জে নৌকার প্রচারণায় কৃষক লীগের একঝাঁক নেতৃবৃন্দ পথসভা ও গণসংযোগ

পৌর নির্বাচন-২০২১

আবু তালেব সরদার
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ফরিদগঞ্জ বাজারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার-প্রচারণায় নেতৃবৃন্দ অংশ নেন।
পৌর এলাকার বাস স্ট্যান্ড নৌকা মার্কার পথসভায় কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কৃষিবিদ ডা. কমল কান্তি মজুমদার বলেন, ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছে এজন্যে তারা প্রসংশার দাবিদার। এটি আগামি ১৪ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষণ। আপনারা এক ও অভিন্ন থাকলে নৌকার বিজয় কোনো অপশক্তি রুখতে পারবে না। তাই নৌকায় ভোট দিয়ে জয় নিশ্চিত করলে পৌরবাসী আরও উন্নয়নের মুখ দেখবেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর চাঁদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক পল্লব পাটোয়ারী, জেলা কৃষক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাদশা, খোকন লাল চক্রবর্তী, মো. ইব্রাহিম খলিল, মো. হারুনুর রশিদ, প্রদীপ দাস, অজয় কুমার সরকার, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম ও ৮নং পাইকপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. হাসু পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃৃৃৃন্দ।
১২ ফেব্রুয়ারি, ২০২১।