স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রফেসর পাড়া এলাকার মহিউদ্দিন পাটওয়ারী বালুর মাঠে ফাইনাল খেলায় নাজির পাড়া ক্রীড়া চক্র ২-০ গোলে ব্ল্যাক ডেভিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রীড়ানুরাগী ও তরুণ সমাজসেবক মো. সেলিম মোল্লার সৌজন্যে ১০টি দলের সমন্বয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।
পরে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, মাদকের সাথে কেউ জড়াবে না, তাহলে তোমরা সবাই আমার সহযোগিতা পাবে। শিক্ষা ও ক্রীড়াচর্চায় নিজেকে গড়েম তুলে মাদক থেকে দূরে থাকতে হবে। আজকের খেলায় সবাই বেশ ভাল খেলেছে। এভাবে কিশোর বয়সে খেলাকে সঙ্গী করে রাখলে জীবন সুন্দর ও সফল হবে। খেলাধুলার জন্য যা দরকার আমি দিব, টাকার অভাবে কেউ লেখাপড়া করতে পারছে না, তাদের আমি সহযোগিতা করবো। নিজেকে ভাল মানুষ হিসেবে গড়তে হলে পড়ালেখা করতে হবে। নিজের শরীরকে সুন্দর ও সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবদুল মালেক চৌধুরী, মহিলা আওয়ামী লীগের নেত্রী রানু বেগম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবলে হাওলাদার সিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন মিয়াজী সোহাগ, সাধারণ সম্পাদক তাহের মোল্লা, সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ দেলু, নাছির ছৈয়াল, ওয়ার্ড মহিলা লীগের সহ-সভাপতি শাহীনুর।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন সবুজ মাতাব্বর, মো. মিস্টার মজুমদার, আবু তাহের মোল্লা, হাবিব বেপারী, শাহাদাত মোল্লা, মো. রুবেল হোসেন, মো. হান্নান গাজী, জাহাঙ্গীর মাতাব্বর ও মনির তালুকদার।
১০ অক্টোবর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
