চাঁদপুরে ডিপিএল’র গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর আয়োজনে এবং চাঁদপুর সরকারি কলেজের সহযোগিতায় সম্পন্ন হলো ডিবেটার্স প্রিমিয়ার লীগ (ডিপিএল)-২০১৯ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর মডারেটর অধ্যাপক অসিত বরণ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান।
চাঁদপুর সরকারি কলেজের বাছাইকৃত বিতার্কিকদের নিয়ে ৬ দলের অংশগ্রহণে আয়োজিত সংসদীয় ধারার এই টুর্নামেন্টের ফাইনাল পর্বে অংশ নেয় টিম সুপার কিংস এবং টিম পাওয়ার কিংস। চারজন বিচারকের রায়ে (৩/১) ব্যালটে চ্যাম্পিয়ন হয় বিরোধী দল টিম সুপার কিংস এবং রানারআপ হয় টিম পাওয়ার কিংস। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের তমালিকা রায় চৌধুরী ও টুর্নামেন্ট সেরা হন পাওয়ার কিংসের মো. আব্দুল বাসেদ।

৮ জুলাই, ২০১৯।