চাঁদপুরে ডিস্ট্রিক্ট পিকনিকে ৮শ’ রোটারিয়ানের নৌ-ভ্রমণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ৩২ জেলার ৮শ’ এর বেশি রোটারিয়ানদের নিয়ে ডিস্ট্রিক্ট পিকনিক এবং রিভার ক্রুজ-১ মেঘনা বিলাস সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পিকনিক শেষ হয়। সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন বঙ্গবন্ধু পার্কে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, সেবার আদর্শকে উৎসাহ দান ও প্রতিপালন করার মধ্য দিয়ে বিশ্বব্যাপী পরিচিত অর্জন করেছে রোটারিয়ানরা। চাঁদপুরে বিভিন্ন জেলার রোটারিয়ানরা এসেছেন। আমি তাদের সবাইকে ইলিশের বাড়ি চাঁদপুরে স্বাগত জানাচ্ছি। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি।
উদ্বোধন শেষে রোটারিয়ানদের লঞ্চযোগে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে মূল অনুষ্ঠান করা হয়। সেখানে ভ্রমণ, দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা স্মারক গ্রহণ শেষে পুনরায় লঞ্চযোগে চাঁদপুর ফেরার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে অংশ নেন- ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, সাবেক গভর্নর প্রিন্সিপাল কর্নেল (অব.) রোটা. এম আতাউর রহমান পীর, ‘মেঘনা বিলাস’ এর প্রধান উপদেষ্টা ও চাঁদপুর পৌর মেয়র রোটা. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটা. প্রকৌশলী মো. মতিউর রহমান, রোটা. পিপি শেখ মনির হোসেন বাবুল, রোটারী ডিস্ট্রিক্ট পিকনিক এন্ড রিভার ক্রুজ-১ চেয়ারম্যান রোটা. পিপি শবেবরাত সরকার, ডেপুটি গভর্নর (পদ্মা জোন) রোটা. ডা. মিজানুর রহমান খান, এ্যাসিস্টেন্ট গভর্নর রোটা. মো. নুরুল আমিন খান আকাশ, রোটারিয়ান পিপি আব্দুল বারী জমাদার মানিক, রোটারী ক্লাব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটা. মো. শাখাওয়াত হোসেন শাকিল, সেক্রেটারী এম এ হান্নান, জয়েন্ট সেক্রেটারী ডা. রাশেদা আক্তার, মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান ডা. মাসুদ হাসান প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে রোটারিয়ান ছাড়াও রোটার‌্যাক্টর, ইন্টার‌্যাক্টর, প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিরা অনুষ্ঠান উপভোগ করেন।

০৫ ডিসেম্বর, ২০২১।