
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে বাদআছর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ চিশতিয়া জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান শফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুন-অর-রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আ. কাদির বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম নজু, পৌর যুবদল নেতা রাজ্জাক হাওলাদার, শহীদ ঢালী, জেলা ছাত্রদল সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল রানা, মুন্না, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফর রহমান সজিব, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মুরাদ প্রমুখ।
