কাদলায় আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গুলবাহার আশেক আলী স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ঐ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, সদস্য আবুল খায়ের মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নিবার্চন শেষে ফলাফল ঘোষণা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের হাতে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তুলে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।