স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা কারাগারে দায়িত্ব পালনকালে আবুল খায়ের (৪০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুর বাবুরহাট এলাকায় জেলা কারাগারে কারারক্ষী আবুল খায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আবুল খায়েরের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম মো. সোহাগ হোসেন।
চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, দুই বছর আগে চাঁদপুর জেলা কারাগারে আবুল খায়ের যোগদান করেন। আজ হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার করুণ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহাম্মদ কাজল জানান, কারারক্ষী আবুল খায়েরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৫ জুন, ২০২০।
