চাঁদপুরে দুর্গা পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

শাহ আলম খান
চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা মেনে চলি। এখানে সবার মুখে মাক্স আছে। আমরা সচেতন হয়েছি। করোনার কারণে এইবার উৎসবটি সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমাদের মধ্যে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা অটুট থাকুক। এই করোনাকালীন সময় কাটিয়ে আমরা আগামিতে আরো বড় করে আয়োজন থাকবে এটাই প্রত্যাশা আমাদের। আমরা নিজেরা সুস্থ থাকবো এবং অপরকে সুস্থ রাখতে সহায়তা করবো। আমরা সুস্থ থাকলে আগামি বছর এ উৎসব আরো জাকজমকভাবে করতে পারবো।
রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজের সভাপতিত্বে এবং রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী ভবানীশানন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি দেবেশ সাহা। স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের সদস্য সুজিত চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পরিদর্শক (ইনটেলিজেন্স) মনির আহমেদসহ চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তারা।
এসময় আসহায় ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়। এরপর অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান কালীবাড়ি মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।
২৬ অক্টোবর, ২০২০।