যেসবে ফেতনা হয় তা বর্জন করতে হবে
…..জেলা প্রশাসক
সজীব খান
চাঁদপুর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায়
উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রকল্প পরিচালক আবদুল্লা আল শাহীনের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, কর্মশালায় ধর্মীয় সহিংসতা রোধ, ধর্মীয় সহনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধি এবং অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একই সাথে ব্যক্তিগত পরিসর থেকে শুরু করে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অসাম্প্রদায়িক চিন্তা চর্চার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। ইসলাম মানে শান্তি, কোন ধর্মই অশান্তির কথা বলে না, প্রতিটি ধর্মই শান্তির কথা বলে।
তিনি বলেন, সবাই যার যার অবস্থানে থাকতে হবে। ধর্মীয় অনুভূতিকে আঘাত করা যারা না। আমাদের সমাজে কিছু ধর্ম ব্যবসায়ী আছে তারা শুধু ধর্মকে নিয়ে ব্যবসা করেন। সমাজের বিভেদ যেন সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ দেশটা আমাদের। এটা হিন্দু, কিংবা মুসলমানদের না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চেয়েছেন এবং তা করেছেন। ভারতে বাবরি মসজিদ ভেঙেছে, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নিয়ে ধর্মীয় উম্মাদনা করা যাবে না। আমাদের ধর্ম পালনে বাঁধা দেওয়া যাবে না। সমাজে ফেতনা সৃষ্ট হয়, তা সবকিছু বর্জন করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়দেরকে অনুরোধ করে বলেন, যখন মসজিদে আজান দেয়, তখন পূজা কার্যক্রমে বন্ধ রাখবেন। এ ব্যাপারে সবাই আন্তরিক থাকবেন। আগামিতে আমরা যেন একত্রে কাজ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। যারা গুজব সৃষ্টি করে তাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে।
ফিল্ড অফিসার মাও. বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর ইউএনও সানজিদা শাহনাজ, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক খলিলুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মাও. সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাও. আবদুস সালাম, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায়, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ প্রমুখ। এ সময় মসজিদের ইমামসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
২৬ সেপ্টেম্বর, ২০২১।
