চাঁদপুরে নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় বাক্সে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শহরের ১১নং ওয়ার্ডের ময়দার মেইল নামক স্থানের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, নদীতে গোসল করতে গিয়ে স্থানীয়রা কাগজের বাক্সটি বাঁধা অবস্থায় ভেতরে নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এস আই (উপ-পরিদর্শক) জহিরুল ইসলাম জানায়, কে বা কাহারা কেন? এই নবজাতকের লাশটি এখানে ফেলেছে। তা ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে। তবে আনুমানিক নবজাতকের বয়স ২দিন হতে পারে। যেহেতু নবজাতকের কাউকে এখনো সনাক্ত করা যায়নি। আমরা ময়না তদন্ত শেষে অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।