স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নবাগত সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। সোমবার (২২ নভেম্বর) ১২টার দিকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. মো. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
জানা যায়, ডা. মো. শাহাদাত হোসেন গত ২১ নভেম্বর সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে রোববার চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন বলে জানা গেছে।
২৩ নভেম্বর, ২০২১।
