হানারচরে মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিল

ইসলামের নামে যারা অপপ্রচার চালাচ্ছে তারা এ দেশের শত্রু
………..মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়ন মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ, দোয়ার মাহফিল ও হালাকায়ে জিকির অনুষ্ঠিত হয়। সোমবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরিণা বাজার মাঠে মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমিরুল মোজাহিদীন আলহাজ মাও. মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
তিনি তার বক্তব্যে বলেন, কোন দল মত নয়, আমরা সবাই মুসলিম এদেশের সব মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইসলামকে টিকিয়ে রাখা সম্বব হবে। আমাদের দুর্বলতার কারণে এদেশে নৈরাজ্য সৃষ্টি হয়। যারা ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে তারা এদেশের শত্রু। ইনশা আল্লাহ আমরা সবসময় ইসলামের জন্য সজাগ থাকব। আমরা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং জিকিরে ফিকিরে থাকব। তাহলে আল্লাহকে পাওয়া আমাদের অতি সহজ।
হানারচর ইউনিয়ন ছদর মুজাহিদ কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং সদর উপজেলা মুজাহিদ কমিটি ছদর কাজী হানিফের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাও. রুহুল আমিন জিহাদী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. শেখ জয়নাল আবেদিন, সেক্রেটারি কেএম ইয়াছিন রাশেদসানীসহ ওলামায়ে কেরাম।
ওয়াজ, দোয়ার মাহফিল ও হালাকায়ে জিকির অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ইউনিয়ন মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

২৩ নভেম্বর, ২০২১।