চাঁদপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১শ’ ৫ পিস ইয়াবাসহ সুলতানা পারুল (৪৯) ও মো. মাইন উদ্দিন (৩০) কে আটক করা হয়েছে। শনিবার (৮ মে) সকাল সাড়ে ৭টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে চাঁদপুর শহরের মমিনপাড়া বহদ্দার বাড়ি রোডস্থ দুলাল মজুমদারের ২য় তলা বিশিষ্ট বিল্ডিং থেকে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় চাঁদপুর শহরের মমিনপাড়া বহদ্দার বাড়ি রোডস্থ দুলাল মজুমদারের বাসার দ্বিতীয় তলা থেকে সুলতানা পারুল ও মো. মাইন উদ্দিনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। আসামিদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

৯ মে, ২০২১।