চাঁদপুরে নার্সেস সংগ্রাম পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত নার্সেস সংগ্রাম পরিষদের তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার (৬ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
দাবিসমূহের মধ্যে ছিল- কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেনাট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না, পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের সমমান করা যাবে না, কম্প্রিজেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষার ব্যবস্থা গ্রহন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে নার্সেস সংগ্রাম পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র নার্স মো. সবুজ হোসাইনের সভাপতিত্বে এবং মাসুম রব্বানির পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র নার্স নজমুন নাহার, দীল মোহাম্মদ, শিক্ষার্থী কারেক হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি চক্র ৩ বছর ও ৩ মাস ডিপ্লোমা নার্স আমাদের সাথে যুক্ত করতে চাইছে। আমাদের মানববন্ধন অস্বিস্তের মানববন্ধন। যখন করোনা এনেছিল আমরা নার্সরা রোগীর পাশে থেকে তাদের সেবা দিয়েছি। আমরা আজ রাস্তায় নেমে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো। সারা দেশের নার্সরা আজ ঐক্যবদ্ধ হয়েছে দাবি আদায়ের জন্য। আমরা কোনো ভাবেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেনাট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দিতে দেব না। কারিগরি শিক্ষার্থীদের কখনোই নার্স হিসাবে যোগদান করতে দেয়া হবে না। উচ্চতর ডিগ্রী ছাড়া কোনো নার্স হতে পারবে না। আমাদের পেশা নিয়ে ছিনিমিনি খেলা করতে দেয়া হবে না। আসামিতে আরো কঠোর আন্দোলন আসবে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
এসময় সিনিয়র নার্স বিভা মজুমদার, শারমিন সুলতানা, রেপুতি রায়, শাহানা পারভিন, সোনিয়া আক্তার, জয়শ্রী বালা, মানছুরা বেগমসহ চাঁদপুর নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরাও দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধন অংশগ্রহণ করেন।
০৭ মার্চ, ২০২১।