স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপকরণ (ভ্যান) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদে জেলেদের মাঝে ভ্যান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ (স্মৃতি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও উপকারভোগী জেলেরা।
৫ মে, ২০২১।
