চাঁদপুরে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত ইউসুফ গাজী

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে চাঁদপুরে আসলে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন আলহাজ মো. ইউসুফ গাজী। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানায়। পরে মিছিল ও মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আসেন।
আলহাজ মো. ইউসুফ গাজী বলেন, জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন- তা আবারো প্রমাণিত। শেখ হাসিনার নির্দেশ আওয়ামী লীগের প্রত্যেক কর্মী জীবন দিয়ে পালন করবেন। যদি তার নির্দেশ কেউ উপেক্ষা করে তাহলে আমরা চুপ করে থাকবো না। আমি আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রার্থী।
এসময় আলহাজ মো. ইউসুফ গাজী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের অনেকের ভোট নেই, এসেছেন কেন দলকে ভালোবেসে। অনেকে ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। এটি একটি সেমিফাইনালের ম্যাচ। আগামি সংসদ নির্বাচন হবে ফাইনাল ম্যাচ। আমরা সাত জন অঙ্গীকার নামায় স্বাক্ষর করে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা জানতাম দল একজনকে মনোনয়ন দিবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে অন্য প্রার্থীরা আমার জন্য কাজ করছেন। তবে কেউ কেউ আবার ষড়যন্ত্র করছেন। আপনারা যারা ভোটার নন তাদের দায়িত্ব হলো ওই সব ষড়যন্ত্রকারীদের পাহাড়া দেয়া। আগামি ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আপনারা শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করে চাঁদপুর জেলা পরিষদ উপহার দিবেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা ছোট হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, কেন্দ্রিয় যুুবলীগের জাফর ইকবাল মুন্না, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা মাসুদা নুর খান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন পাটওয়ারী বাবু, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, আতাউর রহমান পারভেজ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএন রেজওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ আরো অনেকে।

১৩ সেপ্টেম্বর, ২০২২।