চাঁদপুরে নৌকাসহ নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

 

স্টাফ রিপোর্টার
জাটকা সংরক্ষণ অভিযানে সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় জেলেদের রেখে যাওয়া ইলিশ ধরার নৌকা ও ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে জানানো হয়, মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১টার দিকে রুটিন টহল প্রদানকালে রাজরাজেশ্বর এলাকায় নদীতে মাছ ধরা অবস্থায় একটি বোট দেখতে পায়। পরে তাদের ধাওয়া করলে তারা মাছ ধরার বোটটি রাজরাজেশ্বর চরে রেখে পালিয়ে যায়। পরে আনুমানিক ২০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি কাঠের বোট আটক করে চাঁদপুরে নিয়ে আসা হয়। পরবর্তীতে চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম আসাদুজ্জামানের নেতৃত্বে এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারুক আহমেদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং ইঞ্জিনচালিত কাঠের বোট চাঁদপুর স্টেশনে হস্তান্তর করা হয়।
০৩ মার্চ, ২০২১।