চাঁদপুরে পলাতক সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়াভুক্ত ৪ আসামি আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার (৬ মার্চ) দুপুরে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মো. ছায়েদ গাজী প্রকাশ সামাদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে পুলিশ বিকেলে আসামিকে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত শনিবার দুপুরে চাঁদপুর লক্ষীপুর বাজার এলাকা হতে মো. ছায়েদ গাজীকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই মো. আবু হানিফ সুমনসহ পুলিশ সদস্যরা।
আসামি মো. ছায়েদ গাজী প্রকাশ সামাদ লক্ষীপুর বাজার এলাকার মৃত রমজান গাজীর ছেলে। সে ২০২০ সালের মাদক মামলা নং- জি আর-৮৫/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি। পুলিশ দীর্ঘদিন চেষ্টার পর তাকে গ্রেফতার করে। এরপর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়েছিল।
এছাড়া চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে শুক্রবার রাতে গরু চুরি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলম বেপারী প্রকাশ আলম কসাই (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গত শনিবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন।
গত শুক্রবার রাতে চাঁদপুর শহরের মধ্য পালবাজার এলাকা হতে আসামি মোহাম্মদ আলম বেপারী প্রকাশ আলম কসাইকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই মো. আবু হানিফসহ পুলিশ সদস্যরা।
আসামি মোহাম্মদ আলম বেপারী প্রকাশ আলম কসাই শহরের মধ্য তরপুরচন্ডী এলাকার মৃত শামসুল বেপারীর ছেলে। সে ২০২০ সালের গরু চুরি মামলা নং- জি আর-২৬/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি।
অপরদিকে, চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে মারামারি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আমজাদ গাজীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শুক্রবার রাতে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর বাজার এলাকা হতে আসামি আমজাদ গাজীকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই মো. আবু হানিফসহ মোবাইল পার্টির পুলিশ সদস্যরা।
আসামি আমজাদ গাজী সদর উপজেলার মধ্য বাখরপুর এলাকার মৃত হাবি গাজীর ছেলে। সে ২০২১ সালের মারামারি মামলা নং- জি আর-১৯৩/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি।
অন্যদিকে, চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে শুক্রবার গভীর রাতে ১ বছরের সাজা প্রাপ্ত ৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাহবুবুল ইসলাম পাটওয়ারী ওরফে তামিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
পরে পুলিশ শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী এলাকা হতে আসামি মাহবুবুল ইসলাম পাটওয়ারী ওরফে তামিমকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মেছবা উদ্দিন ভূঁইয়া। তাকে সহযোগিতা করেন সহকারী উপ-পরিদর্শক মো. আবু হানিফসহ পুলিশ সদস্যরা।
আসামি মাহবুবুল ইসলাম পাটওয়ারী ওরফে তামিম শহরের দক্ষিণ গুণরাজদী এলাকার মফিজুল ইসলাম পাটোয়ারীর ছেলে। সে ২০১৭, ১৮ ও ১৯ সালের মামলা নং- সি আর-১১৯২/২০১৭, সিআর- ১১৯২/১৮ ও দায়রা- ১০৮/১৯ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি।
০৯ মার্চ, ২০২১।