চাঁদপুরে পলিথিনসহ আটক ১

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে ৪ হাজার ১ শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করে কোস্টগার্ড। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর চাঁদপুরের বাবুরহাট বাজার সংলগ্ন উত্তর রালদিয়া এলাকায় একটা গোডাউনে অভিযান করে ৪ হাজার ১শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। এসময় মো. ওয়াদুদ হোসেন (৩২) নামে একজনকে আটক করা হয়।
আটক ওয়াদুদ হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করে। পরবর্তীতে অবৈধ নতুন পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।