চাঁদপুরে পাবলিক প্লেসে ধূমপান করায় ৮ জনকে জরিমানা


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।
তিনি জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৪নং ধারা অনুযায়ী ‘পাবলিক পে¬স এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ’ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিভিন্ন বিপণী বিতান ও সরকারি অফিসের সামনে ধূমপান করায় ৮ জনের থেকে মোট ৮শ’ টাকা জরিমানা আদায় করি। জনতাকে ভবিষ্যতে পাবলিক প্লেসে আর ধূমপান না করার জন্য সচেতন করা চেষ্টা করি। জনস্বার্থে আমাদের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।