শাহ্ আলম খান
চাঁদপুরে পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান। শুক্রবার (৮ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়, জেলা পুলিশ লাইন্স, কোর্ট পুলিশের দপ্তরসহ পুলিশের অন্যান্য দপ্তরগুলো পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি। চাঁদপুরে তাকে স্বাগত জানান পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, চাঁদপুরে পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান।
এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের লোভ লালসায় না থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে তার কৃতিত্ব শুধু পুলিশের একা নয়। পরিবার, দেশ ও জাতির জন্যও গর্ব এবং অহংকারের।
চাঁদপুরে পুলিশের প্রতিটি ইউনিট বেশ দক্ষ বলেও ভূয়সী প্রশংসা করেন। এজন্য পুলিশ সুপার ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে একইদিন বিকেলে চাঁদপুর ত্যাগ করার শেষ মুহূর্তে শাহরাস্তি থানা পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান। সেখানে ফুল দিয়ে তাকে বরণ করেন থানার ওসি আব্দুল মান্নানসহ কর্মকর্তারা।
১০ জানুয়ারি, ২০২১।
