চাঁদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের পাশাপাশি সারা বছর জুড়েই দেশব্যাপী অসহায় মানুষের খাদ্য, চিকিৎসা সহযোগিতার পাশাপাশি নানা কর্মসুচি গ্রহণ করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষে এবছর ‘মানবতার সেবায় পিওজে ক্লাব’ প্রতিপাদ্যে চাঁদপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ৩১০ জন মানুষের মাঝে ৬ কেজি চাল, দেড় কেজি ডাল ও এক লিটার তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রকৃতি ও জীবন ক্লাব এবছর ‘মানবতার সেবায় পিওজে ক্লাব’ প্রতিপাদ্যে সারাদেশে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার কর্মসূচি গ্রহণ করে। এরই অংশ হিসেবে চাঁদপুরে ৩’শ ১০ জন অসহায় হতদরিদ্রদের প্রতিবন্ধী , হরিজন সম্প্রদায়ের মাঝে ৬ কেজি চাল, দেড় কেজি ডাল, এক লিটার তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঈদের আগে এসব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।
প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণের পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে এসে মানবিক সাহায্যে করার জন্য প্রকৃতি ও জীবন ক্লাবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাস।
এমন মহতী উদ্যোগের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদারের অবদান অস্বীকার করা যাবে না। তার প্রচেষ্টায় দেশের প্রকৃতি জীবন সংরক্ষণের পাশাপাশি অসহায় মানুষের সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ঈদে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এ আয়োজন তার উজ্জল দৃষ্টান্ত বলে আখ্যা দেন প্রকৃতি ও জীবন ক্লাব চাঁদপুর শাখার উপদেষ্টারা।

১৭ এপ্রিল, ২০২৩।