শাহ্ আলম খান
চাঁদপুরে করনোভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে টিকা নিয়েছেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা
খান মজলিশ, সিভিল সার্জন ডা. মো. সাখওয়াত উল্যাহ, পৌর মেয়র অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও নার্সরা।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে টিকা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
টিকা নেবার পর জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ বলেন, আমি ছোট বেলা থেকে অনেক টিকা নিয়েছি। এই টিকা একটুও ব্যতিক্রম লাগেনি। আমার একটুও খারাপ লাগেনি। স্বাভাবিক টিকা নিলে যেমন অনুভূতি হয়, তেমনি লেগেছে। ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনারা নিবেন এবং আমার জন্য দোয়া করবেন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ চাঁদপুর সদরসহ জেলার ৮ উপজেলায় একযোগে করোনার টিকা দেয়া হচ্ছে। আমাদের প্রশিক্ষিত নার্সরা এই টিকা দিচ্ছেন। এটি চলমান থাকবে।
জেলার ২৬ লাখ জনগণের বিপরীতে করোনা টিকা এসেছে ৭২ হাজার।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।
